Favicon

ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে কুমিল্লা ও সিলেটে সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে কুমিল্লা ও সিলেটে সভা অনুষ্ঠিত
Photo: Collected
ডিপোজিট বৃদ্ধি এবং ব্যাংকের উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি চলমানডিপোজিট রিকভারি মান্থ ২০২৬’- এর অংশ হিসেবে গত শনিবার, ২৫ এপ্রিল, কুমিল্লা সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার টাউনহল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ; এসইভিপি কনজিউমার ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ এবং এসইভিপি ও রিকভারি প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেইন। এছাড়াও শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ মিটিংয়ে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, সিলেটে অনুষ্ঠিত টাউনহল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি এসএমই এবং এগ্রি ব্যাংকিং প্রধান আসিফ খান। এছাড়াও সংশ্লিষ্ট শাখা উপশাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ মিটিংয়ে অংশগ্রহণ করেন।

উভয় মিটিংয়ে অংশগ্রহণকারীরাডিপোজিট রিকভারি মান্থ ২০২৬’-এর সফল বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডিপোজিট বৃদ্ধি এবং ব্যাংকের উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করা হয়।