Favicon

অ্যামচ্যামের ৩০ বছর পালন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ বিভাগ: জাতীয়
অ্যামচ্যামের ৩০ বছর পালন
Photo: Courtesy
অ্যামচ্যামের ৩০ বছর পালন

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বিনিয়োগবান্ধব পরিবেশ, জ্বালানি খাতের সুস্পষ্ট রোডম্যাপ, মেধাস্বত্ব সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন অ্যামচ্যামকে ৩০ বছর পূর্তিতে অভিনন্দন জানান এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার অ্যামচ্যামের লক্ষ্যে সরকারের সমর্থনের কথা জানান।

তিনি বলেন, এ বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হওয়া উচিত। অনুষ্ঠানে অ্যামচ্যাম ‘অ্যামচ্যাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ চালুর ঘোষণা দেয়।