Favicon

ক্যালটেক্স হ্যাভোলিন এর সঙ্গে বিশেষ অফার চালু করল অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
ক্যালটেক্স হ্যাভোলিন এর সঙ্গে বিশেষ অফার চালু করল অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং
ছবি : সংগৃহীত
ক্যালটেক্স হ্যাভোলিন এর সঙ্গে বিশেষ অফার চালু করল অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬: বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বিশেষ কনজ্যুমার প্রমোশন চালু করেছে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং ক্যালটেক্স হ্যাভোলিনের একমাত্র আমদানিকারক ও পরিবেশক।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মাদানি এভিনিউয়ে ক্যালটেক্স হ্যাভোলিন আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, মোটরসাইকেলপ্রেমী এবং বিভিন্ন বাইকার গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিশেষ অফারের আওতায় ক্যালটেক্স হ্যাভোলিন সুপার 4T ফুললি সিনথেটিক 10W-40-এর প্রতিটি ক্যান কিনে ক্রেতারা পাচ্ছেন একটি আকর্ষণীয় উইন্ডব্রেকার অথবা একটি থার্মাল ওয়াটার বোতল ফ্রি।

ক্যালটেক্স হ্যাভোলিন বিশ্বব্যাপী পরিচিত একটি লুব্রিকেন্ট ব্র্যান্ড। এর সুপার 4T ফুললি সিনথেটিক 10W-40 মোটরসাইকেল ইঞ্জিন অয়েল আধুনিক মোটরসাইকেল চালকদের চাহিদা বিবেচনায় তৈরি একটি সিনথেটিক লুব্রিকেন্ট। পণ্যের নির্ধারিত গ্রেড ও সংশ্লিষ্ট মোটরসাইকেল প্রস্তুতকারকের সুপারিশ অনুযায়ী এটি ব্যবহার করা যায়।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও বাইকার কমিউনিটির সদস্যদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

এ প্রসঙ্গে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের হেড অব বিজনেস মারুফ রায়হান  জানান, গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি এবং তাদের জন্য বাড়তি মূল্য সংযোজনের সুযোগ সৃষ্টি করাই এই ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য। প্রতিষ্ঠানটি ক্যালটেক্স হ্যাভোলিন ব্র্যান্ডের সঙ্গে দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও জোরদার করতে এবং আকর্ষণীয় গ্রাহক উদ্যোগের মাধ্যমে বাজারে ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করতে আগ্রহী।

এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। আগ্রহী ক্রেতাদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেড।