Favicon

ত্বকের যত্নে নতুন ফর্মুলেশন; বাজারে এসেছে তিন ভ্যারিয়েন্ট

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
ত্বকের যত্নে নতুন ফর্মুলেশন; বাজারে এসেছে তিন ভ্যারিয়েন্ট
ছবি : সংগৃহীত
সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলির নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর

ত্বকের যত্নে সিরামের গুণাগুণ যুক্ত করে নতুন সাবান বাজারে এনেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলি। ‘লিলি সিরাম গ্লো সোপ’ নামে নতুন এই পণ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন-ই ও শিয়াবাটারের সমন্বয়। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে পণ্যটি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সোপের উদ্বোধন করেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর, মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। অনুষ্ঠানে পণ্যটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন রিমার্কের লিলি ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রিমার্কের পক্ষ থেকে জানানো হয়, নতুন ফর্মুলেশনে ভিটামিন সি সিরাম ত্বক উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন-ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখা ও পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। অন্যদিকে, শিয়াবাটার ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বক নরম ও মসৃণ রাখতে সহায়তা করে।

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, লিলি বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। নতুন সোপে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন-ই ও শিয়াবাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পণ্যটির এসব বৈশিষ্ট্য আরও বেশি মানুষের কাছে তুলে ধরতে চান। তাঁর বিশ্বাস, লিলি সিরাম গ্লো সোপ অল্প সময়ের মধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে।

লিলি ব্র্যান্ডের নতুন ফর্মুলেশন ও বাজারে পুনরায় উপস্থাপনের বিষয়ে আবির আদনান বলেন, বর্তমান সময়ে ভোক্তারা প্রতিদিনের ত্বকের যত্নের বিষয়ে আগের চেয়ে বেশি সচেতন। তাঁরা শুধু ত্বক পরিষ্কারের বিষয়টিই বিবেচনা করেন না, পণ্যে ব্যবহৃত উপাদান ও সেগুলোর কার্যকারিতা সম্পর্কেও জানতে চান। ভোক্তাদের এই পরিবর্তিত চাহিদা বিবেচনায় নিয়েই নতুন ফর্মুলেশনে লিলি সিরাম গ্লো সোপ বাজারে আনা হয়েছে।

তিনি আরও বলেন, লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে গুরুত্ব দিয়ে পণ্যের গুণগত মান এবং কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে বাজারে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করতে চায় রিমার্ক।

আধুনিক খুচরা বাজারে লিলির সম্ভাবনা প্রসঙ্গে রিমার্কের মডার্ন ট্রেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, দেশের সুপারশপ ও বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্রে লিলিসহ রিমার্কের পণ্যের উপস্থিতি বাড়ছে। এসব পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ও ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। নতুন ফর্মুলেশনের লিলি সিরাম গ্লো সোপ এই বাজারে ব্র্যান্ডটির অবস্থান আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

রিমার্কের সেলস অপারেশন পরিচালক কামাল হোসেন বলেন, গুণগত মান ও পণ্যের বৈশিষ্ট্যের মাধ্যমে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ড ইতিমধ্যে বাজারে অবস্থান তৈরি করেছে। নতুন এই সোপও নিজস্ব বৈশিষ্ট্যের কারণে ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলে তাঁদের প্রত্যাশা।

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড দেশের বিউটি, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। আধুনিক উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তৈরি করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও পেয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।