Favicon

বিক্রি ও ভোক্তার আস্থায় বর্ষসেরা লিলি বডিওয়াশ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
বিক্রি ও ভোক্তার আস্থায় বর্ষসেরা লিলি বডিওয়াশ
Photo: Courtesy
১ হাজার ২০০ পণ্যকে পেছনে ফেলে বর্ষসেরা লিলি বডিওয়াশ

প্রায় ১ হাজার ২০০ পণ্যের মধ্যে প্রতিযোগিতা শেষে ২০২৬ সালের ‘বর্ষসেরা পণ্য’ হিসেবে স্বীকৃতি পেয়েছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে পণ্যটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে ‘বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। এ সময় পণ্যটির প্রতিনিধিদের হাতে বর্ষসেরা পণ্যের সম্মাননা তুলে দেওয়া হয়।

বর্ষসেরা হওয়ার দৌড়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশের পাশাপাশি ছিল লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সসহ বিভিন্ন পণ্য।

অনুষ্ঠানে রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি হুইপড শিয়া বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল, লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রিমার্কের পক্ষ থেকে বলা হয়, কোনো একক সূচকের ভিত্তিতে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা নির্বাচন করা হয়নি। বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধাকে বিবেচনায় নেওয়া হয়েছে।

লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, একটি পণ্যের সাফল্য শুধু বিক্রয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করা হয় না। ভোক্তারা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাঁদের অভিজ্ঞতা কেমন এবং তাঁরা পুনরায় পণ্যটি কিনছেন কি না—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।

তিনি বলেন, ‘লিলিকে শুধু কনজ্যুমার ব্র্যান্ড নয়, বরং প্রতিটি ঘরের এক নম্বর পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে আমাদের।’

বর্ষসেরা পণ্যের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল। তিনি বলেন, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। অনেক ভোক্তার কাছ থেকেই পণ্যটির ব্যবহার, সুগন্ধ ও ত্বকে এর অনুভূতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তিনি।

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘একটি পণ্যকে সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে আমরা বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া এবং ভোক্তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি।’

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত পরিচর্যা পণ্যে নতুনত্ব আনার চেষ্টা করছে রিমার্ক। ভোক্তাদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পণ্যের পরিকল্পনাও করা হচ্ছে।