জেলায় বিশ্ব দুগ্ধ দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুগ্ধ উৎপাদনে নারী খামারী, উন্নয়নের অগ্রযাত্রা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জেলায় আজ বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে তাজের মোড় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দুগ্ধ দিবসের গুরুত্ব তুলে ধরে প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, ভেটেরিনারি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও খামারীরা উপস্থিত ছিলেন।