আন্তর্জাতিক শ্রমিক দিবস ১ মে উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলার উদ্যোগে র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ৭:৩০ টায় বেড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে র্যালী টি শুরু হয়। বেড়া পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে র্যালী টি বেড়া হাসপাতালের সামনে আলহেরা মোড়ে এসে সকাল ৮:৩০ টায় শ্রমিক সমাবেশের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সভাপতি আবুজর গিফারীর সভাপতিত্বে উক্ত র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল বাসেত খান, (অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলা), মোঃ বদিউজ্জামান (সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলা), মাওলানা মোঃ আতাউর রহমান (প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া উপজেলা), ডাঃ মোঃ আব্দুল হান্নান,(সভাপতি, বেড়া প্রেস ক্লাব, বেড়া, পাবনা), মাওলানা আবু দাউদ, (উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া উপজেলা), মোঃ মোজাম্মেল হক (উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া উপজেলা)।
প্রধান অতিথি হিসেবে নুরেন মায়িশা খান বলেন, সরকার শ্রমনীতি অনুযায়ী শ্রমিকের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করছে। বেড়া উপজেলা প্রশাসন নীতিমালার মধ্যে শ্রমিকদের জন্য সার্বিক সহযোগিতার চেষ্টা করে যাচ্ছে।"
প্রধান বক্তা বদিউজ্জামান বলেন, “খেটে খাওয়া মানুষের শ্রম ও ঘামে রাস্তাঘাট অট্টালিকা প্রতিষ্ঠিত হলেও এখনো শ্রমিকদের তিন বেলা আহারের ব্যবস্থা হয় না, এমন বৈষম্য দূর করা ছাড়া সমাজের সম্মত প্রতিষ্ঠিত হতে পারে না।”
এছাড়াও বিভিন্ন বক্তাগণ আন্তর্জাতিক শ্রমিক দিবসের পাতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন ও শ্রমিকদের অধিকার নিয়ে গঠনমূলক বক্তব্য দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেড়া পৌরসভার অন্যতম উপদেষ্টা মাওলানা মোকাদ্দেসুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, খন্দকার আব্দুল হান্নান, (সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া উপজেলা), মোঃ রবিউল ইসলাম মিঠু, (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া উপজেলা), মুকাররাম হোসেন সাগর, (নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া উপজেলা), মোঃ নুরুন্নবী, (সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া পৌরসভা), মোঃ আবুল কালাম আজাদ, (সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মাসুমদিয়া ইউনিয়ন), মোঃ আব্দুস সবুর, (সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া পৌরসভা), মাওলানা আহসান হাবিব, (সভাপতি, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন, বেড়া উপজেলা), মোঃ সাইফুল ইসলাম, ( সভাপতি, দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন, বেড়া উপজেলা), মোঃ আব্দুর রাজ্জাক, (সেক্রেটারি, রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন, বেড়া উপজেলা), মোঃ শহিদুল ইসলাম, (সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া পৌরসভা), মোঃ আব্দুল হান্নান খান, (সহকারি সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া পৌরসভা), মোহাম্মদ গাজী উর রহমান, (সহকারি সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেড়া পৌরসভা)।
এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিটিকে প্রাণবন্ত করে তোলে।