পাবনার বেড়া উপজেলার কৈটোলা সুইচ গেট বাজার সংলগ্ন এলাকার এক কেমিক্যাল বর্জ্যের স্তুপে ভয়াবহ আগুনের সৃষ্টি হলে স্থানীয় জনসাধারণে মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুর ৩ টার দিকে ঐ ইউনিয়নের জয়নগর গ্রামের এ কেমিক্যালের এই স্তূপের মধ্যে ছিল, ব্যাটারির সালি ( সীসার ড্রাস্ট কেমিক্যাল), এসিড মিক্সড, ব্যাটারির প্লাস্টিক কভারসহ বিভিন্ন জাতীয় দাহ্য পদার্থ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মাকর্তারা জানান, দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়াবহতায় রূপ নেয়। আগুনের শিখা যখন ৩০-৩৫ ফিট উপরে উঠে ভয়াবহ আকার ধারণ করে আর কালো ধোয়ার কুণ্ডলী আশেপাশের মানুষের দৃষ্টিতে আসলে চতুর্দিক থেকে সাধারণ মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। এর আধাঘন্টা পরে দমকল বাহিনী পৌঁছায় এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী জনানয়, ওই গ্রামেরই রউফ শেখের ছেলে মো. সানাউল্লাহ শেখ (৩৬) এই কেমিক্যাল স্তুপের মালিক।
তারা জানান, সানাউল্লাহ এর কেমিক্যাল প্রসেস ফ্যাক্টরির মত সুইচগেট ও রাকসা বাজার অঞ্চলে এই ধরনের আরো চার-পাঁচটা ফ্যাক্টরিতে নিয়মিত কার্যক্রম চলছে। বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরির উচ্ছিষ্ট বর্জ্য তারা কিনে এনে জনবসতি এলাকার আশেপাশে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে এই কার্যক্রম চালান। এর ফলে একদিকে কেমিক্যাল দুর্গন্ধে বিভিন্ন রোগের সৃষ্টি হয় এবং কেমিক্যাল ধোয়ার পর এই পানি নদীতে, পুকুরে, ফসলি জমিতে মিশে পরিবেশের মারাত্মক বিপর্যয় সৃষ্টি হচ্ছে।
অবৈধভাবে এই ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কার্যক্রম অতি দ্রুত বন্ধ করার দাবি এলাকাবাসীর।
এ ব্যাপারে তারা.প্রশাসন ও গণমাধ্যম কর্মীদেরও সহযোগিতা কামনা করেন।