Favicon

গৌরবের ৪৬ বছর: বিশেষ সম্মাননায় ভূষিত বেড়া প্রেস ক্লাব

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক জুন ১৫, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
গৌরবের ৪৬ বছর: বিশেষ সম্মাননায় ভূষিত বেড়া প্রেস ক্লাব
Photo : Courtesy
পাবনার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনের সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি

ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গণমাধ্যম সংগঠন বেড়া প্রেস ক্লাব বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক শামসুল ইসলাম চৌধুরী সজীব এবং সদস্য সচিব আবুজর গিফারী।

১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৬ বছর ধরে বেড়া প্রেস ক্লাব এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও সামাজিক বাস্তবতা তুলে ধরে আসছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংগঠনটি স্থানীয় গণমাধ্যম জগতে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দ বলেন, এই অর্জন শুধু প্রেস ক্লাবের সদস্যদের নয়, বরং পুরো বেড়াবাসীর গৌরবের বিষয়। তারা জানান, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতার অঙ্গীকার অব্যাহত থাকবে।

স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার উন্নয়ন ও নৈতিক গণমাধ্যম চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।