Favicon

দেশের সাত এলাকার নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক: ST Report মে ১৬, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
দেশের সাত এলাকার নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের সাত এলাকার নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত
সাত অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, ঝড়-বৃষ্টির আশঙ্কা।

রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম এই সাতটি এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।