র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
"আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের চারপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নার্সিং পেশার গুরুত্ব ও সেবার মানোন্নয়নে নার্সদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।