পাবনার বেড়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে গত ২৭ এপ্রিল সোমবার নিয়মিত মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এতে জুয়া-মাদক নির্মূল, আর্সেনিকের প্রাদুর্ভাব মোকাবেলা, ক্ষতিকারক কেমিক্যাল বর্জ্য কারখানা উচ্ছেদ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাসহ অন্যান্য সমস্যা সমাধানের সম্ভাব্য পদক্ষেপ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার সভাপতিত্ব করেন।
এছাড়াও সভায় গত ২৫ তারিখ কৈটোলা স্লুইচ গেট বাজারের অবৈধভাবে গড়ে ওঠা কেমিক্যাল প্রসেস ফ্যাক্টরিতে কেমিক্যাল বর্জ্য থেকে ভয়াবহ আগুন লাগা এবং অবৈধ এই কারখানা উচ্ছেদ বিষয়ে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। খুব দ্রুতই এ সকল প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সময়ের নোটিশে উচ্ছেদ করা হবে উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দেন।
অপরদিকে, আর্সেনিক প্রাদুর্ভাব আক্রান্ত এলাকাগুলোতে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে আর্সেনিকমুক্ত নলকূপ সরবরাহ করার নির্দেশনা দেয়া হয়।