Favicon

ইরানে নতুন মার্কিন হামলা সত্ত্বেও ডব্লিউটিআই তেলের দাম কমল ৫ শতাংশ

প্রতিবেদক: ST Report মে ২৮, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ বিভাগ: ব্যাংকিং
ইরানে নতুন মার্কিন হামলা সত্ত্বেও ডব্লিউটিআই তেলের দাম কমল ৫ শতাংশ
ইরানে নতুন মার্কিন হামলা সত্ত্বেও ডব্লিউটিআই তেলের দাম কমল ৫ শতাংশ
মার্কিন হামলার পরও বিশ্ববাজারে তেলের দামে ওঠানামার মধ্যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৫% এর বেশি কমেছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলা সত্ত্বেও মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কিন তেলের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশেরও বেশি কমে গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গ্রিনিচ মান সময় রাত ১২ টা ৩০ দিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দাম ৫.৪৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১.৩৩ ডলারে নেমে আসে।

তবে উত্তর সাগরের ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.৬৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার হরমুজ প্রণালী পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা বাড়ায় তেলের দাম ১শ ডলারের নিচে নেমে আসে। 

যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরান চুক্তির কাছাকাছি পৌঁছাতে পারে—এমন ইঙ্গিতের পর বাজারে এই প্রত্যাশা তৈরি হয়।

কিন্তু যুদ্ধ অবসানের আলোচনায় যোগ দিতে ইরানের শীর্ষ আলোচকরা দোহায় পৌঁছানোর পরপরই ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনোর কাজে নিয়োজিত নৌযানে হামলা চালিয়েছে। 

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দিতে এসব হামলা ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে চালানো হয়েছে। 

কিন্তু এই হামলাগুলো গত ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা একটি নাজুক যুদ্ধবিরতির ওপর নতুন করে  হুমকির মুখে ফেলেছে।