Favicon

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

প্রতিবেদক: ST Reporter এপ্রিল ২৭, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ বিভাগ: ব্যাংকিং
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন
ইরান পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় পৌঁছেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সোমবার সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পৌঁছেছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, ‘আব্বাস আরাকচি আজ ভোরে সেখানে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও আলোচনা করার লক্ষ্যেই তার এই সফর।

এর আগে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট পুতিন আরাকচির সঙ্গে বৈঠক করবেন।