Favicon

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক: ST Reporter জুন ২৪, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। ছবি: পিএমও
বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষে বেইজিংয়ে রওনা প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

আজ কড়া নিরাপত্তার মধ্যে জীপে করে শাংগ্রিলা হোটেল থেকে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

এরপর তাঁরা স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে স্টেশন থেকে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।

ছবি : পিএমও
ছবি : পিএমও

এর আগে, আজ স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মূল অধিবেশনে যোগ নেন প্রধানমন্ত্রী। 

এতে আরো অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোরিন উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।

সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের এক হাজার ৭শরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করবে। অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

ছবি : পিএমও
ছবি : পিএমও

উল্লেখ্য, গত সোমবার চীনের দালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরের দ্বিতীয় ধাপ।

এর আগে, দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরের অংশ হিসেবে তিনি ২১ জুন ঢাকা থেকে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান।