Favicon

গোপালগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রতিবেদক: ST Reporter জুন ২৮, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
গোপালগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
ছবি : বাসস
টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

জেলার টুঙ্গিপাড়ায় ১ হাজার ৩০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে ১ এ সব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আজ রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম কৃষকদের হাতে বীজ-সার তুলে দেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিএডিসি ও হর্টিকালচার সেন্টার কর্তৃক সরবরাহকৃত উফশী আমন ধানের বীজ ৭০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার দেয়া হয়েছে। 

এছাড়া ৬০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার), সবজি চাষের প্রয়োজনীয় বাঁশের খুঁটি এবং বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ওষুধি চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বাসস’কে বলেন, ‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি কৃষকদের উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম বাসস’কে বলেন, ‘সরকারের এই কৃষিবান্ধব কর্মসূচির ফলে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।