Favicon

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

প্রতিবেদক: ST Reporter সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
চিফ হুইপ নূরুল ইসলাম মনি । ফাইল ছবি
চিফ হুইপ নূরুল ইসলাম মনি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মালয়েশিয়ায় ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি স্ত্রী ও পুত্রসহ মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৩৬ ফ্লাইটযোগে শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

উল্লেখ্য, চিফ হুইপ নূরুল ইসলাম মনি গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।