Favicon

'সাব' এর উদ্যোগে বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
'সাব' এর উদ্যোগে বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপিত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন, এমপি, প্রধান অতিথি হিসেবে রাশিয়ান হাউজে সাব এর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেন।
'সাব' এর উদ্যোগে বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপিত

ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬: সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (SAAB)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে সাবেক সোভিয়েত ইউনিয়ন কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS) অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটরা অংশ নেন। তাঁদের শিক্ষাগত ঐতিহ্যের পাশাপাশি বাংলাদেশ রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক মানবিক সংযোগ উদযাপনই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

কবিতা, সঙ্গীত নৃত্যে সমৃদ্ধ এই সন্ধ্যায় বাংলাদেশি রাশিয়ান সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন ঘটে। সোভিয়েত ইউনিয়ন রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী প্রজন্মের মাধ্যমে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের মানুষে-মানুষে সম্পর্কেরও প্রতিফলন ঘটে অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত সাবেক শিক্ষার্থীদের ঢাকা মস্কোর মধ্যকারবন্ধুত্বের অনন্য জীবন্ত সেতুহিসেবে অভিহিত করেন। বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক, শিল্প বৈজ্ঞানিক অগ্রগতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতেও তাঁদের ভূমিকার কথা তিনি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন, এমপি, দেশের উন্নয়নে SAAB-এর অবদানের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সাবেক সোভিয়েত, রাশিয়ান CIS বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটদের জ্ঞান, দক্ষতা নেতৃত্ব প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিজ্ঞান, জনশাসন শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক সত্তর আশির দশকের সেই বাংলাদেশি শিক্ষার্থীদের সাহস প্রত্যয়ের কথা স্মরণ করেন, যারা উচ্চশিক্ষার জন্য সুদূর সোভিয়েত ইউনিয়নে পাড়ি জমিয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশে তাঁদের কর্মজীবনের সাফল্য সোভিয়েত ইউনিয়ন রাশিয়ায় অর্জিত উচ্চশিক্ষার মানের একটি উজ্জ্বল প্রমাণ। তিনি তাঁদের দুই দেশের মধ্যকারমৈত্রী সংস্কৃতির দূতহিসেবে উল্লেখ করেন।

বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্বে আলেকজান্ডার পুশকিনের বিশ্বখ্যাত কবিতাআই লাভড ইউ” (Я вас любил) আবৃত্তি, ভরতনাট্যম মণিপুরী নৃত্য, মনোমুগ্ধকর বাংলা গান এবং SAAB-এর সদস্য প্রখ্যাত শিল্পী তিমির নন্দীর কণ্ঠে কালজয়ী রাশিয়ান গানমস্কো নাইটস” (Подмосковные вечера)-এর বিশেষ পরিবেশনা ছিল।

আমন্ত্রিত শিল্পী অতিথিদের সম্মিলিত পরিবেশনায়আমরা করব জয়” (We Shall Overcome) গানটির মধ্য দিয়ে মূল সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে। পরে প্রীতি নৈশভোজ দলগত ছবি তোলার মধ্য দিয়ে বাংলাদেশ রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী শিক্ষাগত, সাংস্কৃতিক মানুষে-মানুষে সম্পর্কের এই স্মরণীয় সন্ধ্যার সমাপ্তি হয়।