শেয়ারবাজারে সূচকের পতন, লেনদেন ৫৪৪ কোটি টাকা
ঢাকার শেয়ারবাজারে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৭টি কোম্পানির ২১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৩৩০ টাকা।
বাজারের প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৫ দশমিক ১৭ পয়েন্টে নেমে এসেছে।
এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ দশমিক ৩১ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৫ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৩টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৩০টি কোম্পানির শেয়ারদর কমেছে এবং ৫৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।
লেনদেনের মূল্যের ভিত্তিতে দিনের শীর্ষ ১০ কোম্পানি ছিল এনভয় টেক্সটাইলস, শরীফ ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং সাউথইস্ট ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো সিএপিএম ডিবিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, আইসিবি এএমসিএল সিএমএসএফ ফরেন জবাবিলি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।
দরপতনের শীর্ষে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, এএফসি এগ্রো বায়োটেক, ফার্স্ট ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, আল-হাজ্ব টেক্সটাইল, দেশ স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
এদিন ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৯,৩০,৬৮,০১৫ কোটি ২৮ লাখ ৫ হাজার টাকা।