Favicon

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

প্রতিবেদক: ST Reporter এপ্রিল ২৬, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন শনিবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন। ছবি : বাসস
গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য বলেছেন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। 

আজ শনিবার রাজধানীতে একটি পত্রিকার কার্যালয় পরিদর্শনকালে তিনি আরও বলেন, গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, তাই দেশের মানুষ একটি স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম প্রত্যাশা করে। 

ইংরেজি  দৈনিক দ্য ডেইলি স্টারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মন্ত্রী বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে গণমাধ্যম আক্রমণের শিকার হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক, তা আমরা কখনোই চাই না।

তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন হতে হবে না। 

তিনি আরও বলেন,  ‘আমরা চাই, বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক এবং এ ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক’।