Favicon

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

প্রতিবেদক: ST Reporter এপ্রিল ২২, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ
ফাইল ছবি
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই-বাছাই আজ থেকে শুরু, ইসির সুষ্ঠু প্রক্রিয়ার প্রস্তুতি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে বাছাইয়ের এই কার্যক্রম।

গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।