Favicon

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

প্রতিবেদক: ST Report জুলাই ৩০, ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
Photo: Courtesy
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত তার বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বাসস’কে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬টায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়।

২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক জনসভায় শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।