Favicon

ধর্মীয় মূল্যবোধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রতিবেদক: ST Reporter নভেম্বর ২১, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
ধর্মীয় মূল্যবোধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ
ফাইল ছবি
ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিতে মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী

 ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়ায় জুমার নামাজের পর ‘বাইতুল মোকাররম জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়, এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র।

মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও এর উন্নয়ন একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এবং সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।