Favicon

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক: ST Reporter সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ছবি : বাসস
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশার প্রজননস্থল ধ্বংস অভিযান।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ পিরোজপুর সদর উপজেলায়  পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এ পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন।  

এ সময় জেলা প্রশাসন, পৌরসভা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অভিযানকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম গ্রহণ করা হয়।

এ সময় শহরের রায়েরকাঠি খাল ও নাপিতখালী সাহেবপাড়া খাল এবং খালসংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ময়লা-আবর্জনা অপসারণ এবং পানি জমে থাকতে পারেÑএমন স্থানগুলো পরিষ্কার করা হয়।