Favicon

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ১০১ জন, পাস ২৩৮

প্রতিবেদক: ST Reporter নভেম্বর ২৩, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
চট্টগ্রাম বোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ১০১ জন, পাস ২৩৮
ফাইল ছবি
পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ১০১ শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন শিক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ২৩৮ জন শিক্ষার্থী। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণে মোট ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আজ পুনঃনিরীক্ষণে ও পুনঃনিরীক্ষণে ফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, পুনঃনিরীক্ষণের জন্য মোট ১ লাখ ১৭ হাজার ৫২১টি উত্তরপত্রের আবেদন করা হয়েছিল। এরমধ্যে ৬ হাজার ৯৪৮টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছ। নম্বর পরিবর্তনের ফলে ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে। তাদের মধ্যে ৯৪৮ জন ছাত্র এবং ১ হাজার ৯৫ জন ছাত্রী। ফল পরিবর্তনের পর নতুন করে পাস করেছেন ২৩৮ জন। তাদের মধ্যে ১০১ জন পেয়েছেন জিপিএ-৫। নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের ৫৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৩ জন এবং মানবিক বিভাগের ৯ জন রয়েছেন।

এ ছাড়া, ১ হাজার ৫১৮ জন শিক্ষার্থীর সিজিপিএ পরিবর্তন হয়েছে। ৯০ জনের গ্রেড পয়েন্ট বাড়লেও সিজিপিএ বাড়েনি। পুনঃনিরীক্ষণে ১ হাজার ৯৬৭ জনের একটি বিষয়ে, ৭৪ জনের দুটি বিষয়ে এবং দুজনের তিনটি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে, ৪৩৫ জন শিক্ষার্থীর নম্বর বাড়লেও তারা ফেল থেকে পাস করতে পারেননি।