Favicon

সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদক: ST Reporter জুলাই ৪, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
ছবি: বাসস
সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন জেলা প্রশাসকের

জেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

আজ শনিবার সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এ সময় তার  সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনজিত কুমার চন্দ।

সদর উপজেলার গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি কলেজ পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় মোট ১৫,৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ এইচএসসিতে ১৩,৬৮৮ জন, আলিমে ৯৫৩ জন, এবং ভোকেশনালে ৭০০ জন শিক্ষার্থী রয়েছে। মোট ৩১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।