Favicon

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রতিবেদক: ST Reporter মে ১২, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে গেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারি সফরে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন। তিনি প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন এবং পরে এ মাসের শেষ দিকে মরক্কোয় অনুষ্ঠেয় ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্সে অন পিসকিপিং’ (শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন)-এ যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিদেশে নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে সফর শেষে তিনি মরক্কোর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র আরো জানায়, এই সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সব কর্মসূচি শেষে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।