Favicon

ঢাকায় সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা শুরু বুধবার

প্রতিবেদক: ST Reporter জুন ২, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ঢাকায় সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা শুরু বুধবার
ঢাকায় সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা শুরু বুধবার
ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর মান সংস্থা সার্সোর সভা শুরু হচ্ছে।

সার্কভুক্ত সাতটি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো) ১১তম গভর্নিং বোর্ড সভা। 

আগামী ৩ ও ৪ জুন (বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) প্রধান কার্যালয়ের কাউন্সিল সভাকক্ষে এ সভা বসবে।

এতে সভাপতিত্ব করবেন বিএসটিআই মহাপরিচালক (সচিব) ও সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক। সভায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

বিএসটিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার) এসব তথ্য জানানো হয়েছে।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ভারতের জাতীয় মান সংস্থা ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) ডেপুটি ডিরেক্টর জেনারেল চন্দন ভালো, পাকিস্তান স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অথরিটির (পিএসকিউসিএ) মহাপরিচালক ড. সাইয়েদা জিয়া বাতুল,   শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশনের মহাপরিচালক ড. সিদ্দিকা জি. সেনারতেœ , নেপাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজির মহাপরিচালক কুমারী জ্যোতি জোশি, ভুটান স্ট্যান্ডার্ডস ব্যুরোর পরিচালক লবজাং দজি এবং মালদ্বীপের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মহাপরিচালক আহমেদ মিগধাদ।

দুদিনব্যাপী চলা সভায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মান নির্ধারণ, গুণগত অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সহজীকরণ এবং মান সংক্রান্ত সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।