Favicon

ইউনিমার্টে ইলিশ উৎসব

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০২৬, ২:২০ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ইউনিমার্টে ইলিশ উৎসব
Photo: Courtesy
ইউনিমার্টে ইলিশ উৎসব

ইলিশপ্রেমীদের জন্য ইউনিমার্ট আয়োজন করেছে বহুল প্রতীক্ষিতইলিশ উৎসব ২০২৬ ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। উৎসবে গ্রাহকরা পেয়ে যাবেন পদ্মা, চাঁদপুর, বরিশাল চট্টগ্রামের তাজা ইলিশ।

গুণগত মান, সতেজতা বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ইলিশ একসঙ্গে নিয়ে এসেছে ইউনিমার্ট। ফলে ইলিশপ্রেমীরা বিভিন্ন অঞ্চলের ইলিশের স্বতন্ত্র বৈশিষ্ট্য স্বাদের অভিজ্ঞতা নিতে পারবেন।

ইলিশ উৎসব উপলক্ষে ইলিশ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় কম্বো অফার বিশেষ পুরস্কার। পাশাপাশি, প্রতিটি ইউনিমার্ট আউটলেট থেকে প্রতিদিন সর্বোচ্চ ইলিশ ক্রেতা নির্বাচিত হবেন এবং পাবেন সারপ্রাইজ গিফট হ্যাম্পার।

ইলিশ উৎসব ২০২৬-এর মাধ্যমে তাজা ইলিশ, বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় স্বাদ, আকর্ষণীয় অফার বিশেষ পুরস্কারের সমন্বয়ে ইলিশের মৌসুমকে আরও আনন্দময় করে তুলতে চায় ইউনিমার্ট।

ইউনিমার্ট ইলিশ উৎসব ২০২৬ চলবে ২৪ আগস্ট থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, নির্বাচিত ইউনিমার্ট আউটলেটগুলোতে।