পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
জেলায় আজ পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার পিরোজপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব (পরিকল্পনা -১) মো. মোস্তাফিজুর রহমান।
পিরোজপুর পৌরসভার প্রশাসক (জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এ সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রকল্প সমন্বয়কারী আবুল কালাম আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।