ইউনিমার্টে ইলিশ উৎসব
ইলিশপ্রেমীদের জন্য ইউনিমার্ট আয়োজন করেছে বহুল প্রতীক্ষিত ‘ইলিশ উৎসব ২০২৬’। ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। উৎসবে গ্রাহকরা পেয়ে যাবেন পদ্মা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামের তাজা ইলিশ।
গুণগত মান, সতেজতা ও বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ইলিশ একসঙ্গে নিয়ে এসেছে ইউনিমার্ট। ফলে ইলিশপ্রেমীরা বিভিন্ন অঞ্চলের ইলিশের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বাদের অভিজ্ঞতা নিতে পারবেন।
ইলিশ উৎসব উপলক্ষে ইলিশ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় কম্বো অফার ও বিশেষ পুরস্কার। পাশাপাশি, প্রতিটি ইউনিমার্ট আউটলেট থেকে প্রতিদিন সর্বোচ্চ ইলিশ ক্রেতা নির্বাচিত হবেন এবং পাবেন সারপ্রাইজ গিফট হ্যাম্পার।
ইলিশ উৎসব ২০২৬-এর মাধ্যমে তাজা ইলিশ, বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় স্বাদ, আকর্ষণীয় অফার ও বিশেষ পুরস্কারের সমন্বয়ে ইলিশের মৌসুমকে আরও আনন্দময় করে তুলতে চায় ইউনিমার্ট।
ইউনিমার্ট ইলিশ উৎসব ২০২৬ চলবে ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, নির্বাচিত ইউনিমার্ট আউটলেটগুলোতে।