Favicon

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: ST Reporter এপ্রিল ২৩, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস
সত্যই শক্তি, মিথ্যা কখনো স্থায়ী নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলায় সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে একটি প্রস্তুতিমূলক সভা জেলায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

আগামী ৮ মে কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করেও প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। 

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।