দরপতনে সপ্তাহ শুরু, ডিএসইর সূচক কমেছে ৪২ পয়েন্ট
পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ দশমিক ৫০ পয়েন্টে নেমে এসেছে।
একই সঙ্গে ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, আজ মোট ৩৮৬টি কোম্পানির ২৯ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৮ কোটি ৭০ লাখ ৫৬ হাজার ৪৮ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৫৪টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ৩২টির শেয়ার।
লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল ইস্টার্ন ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইলস, আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো), বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।
এদিকে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল আনলিমা ইয়ার্ন ডাইং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সমতা লেদার, নাহি অ্যালুমিনিয়াম, মেঘনা কনডেন্সড মিল্ক, দেশ গার্মেন্টস, মতিন স্পিনিং, সিলকো ফার্মাসিউটিক্যালস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।
দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ৬৯ লাখ ২৯ হাজার ১৯৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৮০ টাকা।