রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবরে শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, অক্টোবর মাসে শুরু হয়ে জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরো ডিসেম্বর মাসজুড়ে চলবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
রোসাটম জানিয়েছে, চুক্তির শর্ত ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে এ জ্বালানি পাঠানো হবে।