Favicon

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক: ST Reporter অক্টোবর ৭, ২০২৬, ১:১১ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেয়ার বাংলাদেশের সিনিয়র স্ট্র্যাটেজিক এডভাইজার আর্ল রবার্ট মিলার। ছবি : বঙ্গভবন
রাষ্ট্রপতি কেয়ার বাংলাদেশের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

আজ দুপুরে বঙ্গভবনে কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল সংগঠনটির সিনিয়র স্ট্র্যাটেজিক এডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস-কে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, এদেশে কেয়ার বাংলাদেশ একসময় অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রচুর কাজ করতো।

এসময় তিনি কেয়ার বাংলাদেশের কাজ করার যে পুরাতন ঐতিহ্য ছিল, তা ফিরিয়ে আনার আহ্বান জানান।

প্রতিনিধিদল জানায়, কেয়ার বাংলাদেশ দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ প্রদান  এবং এই খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে।

সংগঠনটি বিভিন্ন কৃষি প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও কর্মসংস্থান তৈরি এবং নারীদের ক্ষমতায়নে কাজ করছে বলেও জানান তারা।

তারা আরো জানান, দেশে কেয়ার বাংলাদেশের চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে এবং এগুলোর মাধ্যমে তারা বাংলাদেশে কার্যক্রম অব্যাহত রেখেছেন।

রাষ্ট্রপতি তাদেরকে এসব কার্যক্রম অব্যাহত রাখার এবং এই সুযোগ-সুবিধা আরো বৃদ্ধির আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। কেয়ার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির কান্ট্রি ডিরেক্টর রাম দাস।