Favicon

মালদ্বীপে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী দেশটির সরকার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
মালদ্বীপে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহী দেশটির সরকার
মালদ্বীপের হাইকমিশনার শিউ রশিদ আজ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: এসটি
মালদ্বীপে দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শিউ রশিদ। বাংলাদেশ ও মালদ্বীপের আইনি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

ঢাকা: মালদ্বীপে দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশিদ।

আজ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের আইনি সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান।

আলোচনার একপর্যায়ে মালদ্বীপে দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি উত্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। জবাবে হাইকমিশনার ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়ে তাঁর সরকারের আগ্রহের কথা জানান।

এদিকে সফরকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন শিউ রশিদ। এ সময় তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা, দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এবং হাইকমিশনার হিসেবে নিজের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে নিজের অভিজ্ঞতাও বিনিময় করেন তিনি।

পরে বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের জন্য আদালত পরিদর্শন করেন মালদ্বীপের হাইকমিশনার। অ্যাটর্নি জেনারেল তাঁকে সঙ্গে নিয়ে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও বিচারিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনার।

সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের প