Favicon

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রতিবেদক: ST Reporter নভেম্বর ৮, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ছবি: দূতাবাস
জেনেভায় বাংলাদেশ মিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

গত ৭ নভেম্বর দিবসটি উপলক্ষ্যে মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন।

এ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভার শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। 
পরে দিবসটি উপলক্ষ্যে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশীরা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

তিনি দিবসটিকে অর্থবহ করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।