Favicon

রাশিয়ায় চিকিৎসাশিক্ষার সুযোগ নিয়ে SAAB-এর সঙ্গে রাশিয়ান হাউসের আলোচনা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
রাশিয়ায় চিকিৎসাশিক্ষার সুযোগ নিয়ে SAAB-এর সঙ্গে রাশিয়ান হাউসের আলোচনা
ছবি : সংগৃহীত
রাশিয়ায় চিকিৎসাশিক্ষার সুযোগ নিয়ে SAAB-এর সঙ্গে রাশিয়ান হাউসের আলোচনা

বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও ভবিষ্যৎ চিকিৎসা পেশাজীবীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি অব অ্যালামনাই অব সোভিয়েত অ্যান্ড রাশিয়ান ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ (SAAB)-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেছে রাশিয়ান হাউস, ঢাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকায় রাশিয়ান হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে রাশিয়ার চিকিৎসাশিক্ষার মান, ব্যবহারিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বলা হয়, রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষাক্রম ও ব্যবহারিক চিকিৎসা প্রশিক্ষণের সুযোগ বাংলাদেশের দক্ষ চিকিৎসক এবং স্বাস্থ্য পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা রাশিয়ায় চিকিৎসাশিক্ষা গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারেন বলে আলোচনায় উঠে আসে।

রাশিয়ান হাউস, ঢাকার পক্ষ থেকে এক বার্তায় ফলপ্রসূ আলোচনায় অংশ নেওয়ার জন্য SAAB-এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, চিকিৎসাশিক্ষায় রাশিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা এবং শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে কাজ করতে আগ্রহী রাশিয়ান হাউস।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।