Favicon

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

প্রতিবেদক: ST Reporter অক্টোবর ৩, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ফাইল ছবি
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে মঈন খানের শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে এগিয়ে নিতে এবং অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।