Favicon

বিমান যোগাযোগ ও পর্যটন সহযোগিতা বাড়াতে আলোচনা ভারত-বাংলাদেশের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
বিমান যোগাযোগ ও পর্যটন সহযোগিতা বাড়াতে আলোচনা ভারত-বাংলাদেশের
Photo: Courtesy
বিমান যোগাযোগ ও পর্যটন সহযোগিতা বাড়াতে আলোচনা ভারত-বাংলাদেশের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবারের এ সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেসামরিক বিমান চলাচল খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো, আকাশপথে যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং এয়ার কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় কার্যপ্রক্রিয়া আরও কার্যকর করা এবং পর্যটন খাতের প্রসার নিয়েও তাঁরা মতবিনিময় করেন।

ভারতীয় হাইকমিশন বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ আরও উন্নত করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।