Favicon

চলচ্চিত্রে রাশিয়া-বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ বিভাগ: সংস্কৃতি
চলচ্চিত্রে রাশিয়া-বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়
ছবি : সংগৃহীত
চলচ্চিত্রে রাশিয়া-বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়

চলচ্চিত্রের মাধ্যমে রাশিয়া ও বাংলাদেশের সংস্কৃতি, জীবনবোধ ও গল্প বলার ভিন্ন ভিন্ন ধরন তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। ‘রাশিয়া–বাংলাদেশ: দুই দেশ, এক পর্দা’ শীর্ষক এ আয়োজনে দুই দেশের ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ঢাকাস্থ রুশ হাউসের সহযোগিতায় এ আয়োজন করে। এতে শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

প্রদর্শনীতে রাশিয়ার তিনটি ও বাংলাদেশের তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়। রাশিয়ার চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল ওলেগ কন্দ্রাতিয়েভ পরিচালিত দ্য শেল, মারিয়া সের্গেয়েভনা ক্লেনোভস্কায়া পরিচালিত রাস্পবেরি এবং ইলনুর মুখামবেতালিয়েভ পরিচালিত ওয়ান মিনিট।

বাংলাদেশের চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল শৌমিক বকশী দীপ্ত পরিচালিত সাউন্ড অব সাইলেন্স, জান্নাতুল ফেরদৌস আঁখি পরিচালিত গুডবাই এবং সোহান শেখ পরিচালিত হুরুমতুরুম।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খ্লেভনয় রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি তরুণদের সৃজনশীলতা বিকাশ, নতুন ধারণা অনুসন্ধান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর আহ্বান জানান।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন ও মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ড. সুমন রহমান অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি বলেন, বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগ, দৃষ্টিভঙ্গির আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিআইএমএফএফের প্রশিক্ষক মীর ওয়াদুদ ইসলাম চলচ্চ