সিনেমাটিক ভিডিওর সুবিধা ও জাইস লেন্সে ভিভো এক্স৫০০ সিরিজ
ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬: উন্নত ইমেজিং প্রযুক্তি ও স্মার্টফোন ব্যবহারের নতুন অভিজ্ঞতা দিতে 'এক্স৫০০ সিরিজ' নিয়ে এলো গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। নতুন এই সিরিজে থাকছে তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৫০০ প্রো ম্যাক্স, এক্স৫০০ প্রো ও এক্স৫০০। মোবাইল ফটোগ্রাফি, টেলিফটো ইমেজিং এবং সিনেমাটিক ভিডিও তৈরির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ডিভাইসগুলোতে যুক্ত করা হয়েছে বিশেষ ফিচার।
এক্স৫০০ সিরিজে ব্যবহার করা হয়েছে জাইস টেলিফোটো লেন্স সিস্টেম, যা দূরের দৃশ্য আরও নিখুঁত ও বিস্তারিতভাবে ক্যাপচার করতে সহায়তা করবে। সিরিজের অন্যতম মডেল এক্স৫০০ প্রো ম্যাক্সে রয়েছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফোটো ক্যামেরা। এর সঙ্গে ৪০০ মিমি ইকুইভ্যালেন্ট ভিভো জাইস টেলিফোটো এক্সটেন্ডারের সাহায্যে দূরবর্তী যে কোনো অবজেক্ট স্পষ্ট ও সুন্দরভাবে ফ্রেমে বন্দি করা সম্ভব।
ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফিতেও এই সিরিজে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এতে থাকছে ফোর-কে ২৪০ এফপিএস হাই ফ্রেম রেট ভিডিও, ফোর-কে ১২০ এফপিএস প্রো এএফ ট্র্যাকিং এবং ফোর-কে ডলবি ভিশন পোর্ট্রেট ভিডিওর সুবিধা। এছাড়া এর 'এক্স-ট্র্যাক ইঞ্জিন' এবং উন্নত স্ট্যাবিলাইজেশন- এর মাধ্যমে দ্রুতগতিতে চলমান অবস্থাতেও পেশাদার মানের স্থির ছবি ও ভিডিও ধারণ করা যায়।
সিরিজের এক্স৫০০ প্রো মডেলটিতেও রয়েছে ৮৫ মিমি ইকুইভ্যালেন্ট জাইস এপিও টেলিফোটো ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের সনি লিশিয়া ৬১০ সেন্সর। আর দৈনন্দিন ব্যবহারের সঙ্গী হিসেবে তৈরি এক্স৫০০ মডেলে দেওয়া হয়েছে ৭২ মিমি ইকুইভ্যালেন্ট টেলিফোটো ও ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-সেন্সিং ক্যামেরা। পোর্ট্রেট ভালোবাসেন এমন ব্যবহারকারীদের জন্য নতুন সিনেমাটিক পোর্ট্রেট ও ভিভো কালার প্যালেট বেশ ভালো অভিজ্ঞতা দেবে।
ক্যামেরার পাশাপাশি ডিভাইসগুলোর সফটওয়্যারে আনা হয়েছে বড় পরিবর্তন। অরিজিনওএস ৭-এর ব্যবহারে স্মার্টফোনগুলো অত্যন্ত মসৃণ অনুভূতি দেবে। পাশাপাশি অ্যাপল ইকোসিস্টেমের বিভিন্ন ডিভাইসের সাথে তথ্য শেয়ারিং ও একাধিক এআই-ভিত্তিক প্রোডাক্টিভিটি টুল দৈনন্দিন কাজকে করবে আরও সহজ ও স্মার্ট।
পারফরম্যান্স ও স্থায়িত্ব নিশ্চিত করতে এক্স৫০০ প্রো ম্যাক্স ও প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো এবং এক্স৫০০ মডেলে ডাইমেনসিটি ৯৬০০এম চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চিয়তা দিতে সিরিজটিতে যুক্ত করা হয়েছে এক্স-সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি (সর্বোচ্চ ৭৮০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত), যার সাথে রয়েছে ৯০ ওয়াট ওয়্যারড ও ৪০ ওয়াট ওয়্যারলেস ফ্ল্যাশচার্জ সুবিধা।
ডিজাইনের দিক থেকেও এতে থাকছে জাইস মাস্টার কালার ডিসপ্লে, ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য আইপি৬৮/আইপি৬৯ রেটিং এবং চমৎকার প্রিমিয়াম লুক। তবে স্থান বা দেশভেদে ফোনগুলোর রঙ, স্টোরেজ ও অন্যান্য ফিচারে কিছুটা ভিন্নতা থাকতে পারে।