Favicon

‘ট্রাভেল রাইটার্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ মে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক মে ৭, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ বিভাগ: লাইফস্টাইল
‘ট্রাভেল রাইটার্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ মে
Photo: Collected
ভ্রমণলেখক, আলোকচিত্রী এবং সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের এক অনন্য মিলনমেলা

ভ্রমণ সাহিত্য ও সৃজনশীল লেখনীর উৎকর্ষকে উদযাপন করতে আগামী ৯ মে ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অ্যাওয়ার্ডস ফর ট্রাভেল অ্যান্ড ক্রিয়েটিভ এক্সিলেন্স ২০২৫’। বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (BTWA) আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানটি দেশের ভ্রমণলেখক, আলোকচিত্রী এবং সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের এক অনন্য মিলনমেলায় পরিণত করবে।
ঢাকার বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে বিকেল ৪টায় শুরু হবে এই আয়োজন (প্রবেশ শুরু বিকেল ৩টা ৩০ মিনিটে)। অনুষ্ঠানে ২০২৫ সাল পর্যন্ত ভ্রমণ ও সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কারের বিভাগগুলো হলো—ভ্রমণ সাহিত্য, ভ্রমণ আলোকচিত্র, অ্যাডভেঞ্চার বিষয়ক লেখা, ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন (ভ্রমণ বিচিত্রা), ভ্রমণ-সংক্রান্ত ডিজাইন এবং ভ্রমণ বিষয়ক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বগুলোর মধ্যে থাকবে নির্বাচিত ভ্রমণকাহিনী পাঠ, পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা এবং দেশের খ্যাতিমান ভ্রমণলেখক ও আলোকচিত্রীদের প্রাণবন্ত আড্ডা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কার্টুন ম্যাগাজিন ‘উন্মাদ’-এর সম্পাদক জনাব আহসান হাবীব, ভোক্তা অধিকার এসোসিয়েশনের সভাপতি জনাব এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং লেখক-সাংবাদিক রাজীব নূর।