IPv6 Deployment বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং এশিয়া পেসিপিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর সহযোগীতায় দেশে প্রথম বারের মত প্রশিক্ষকদের জন্য “IPv6 Deployment” বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। কর্মশালাটি ১২থেকে ১৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।
প্রশিক্ষক কর্মশালায় দেশের ইন্টারনেট সেবা প্রদানকারী আইএসপি প্রতিষ্ঠানের ২০ জন নেটওয়ার্ক প্রকৌশলী প্রশিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবির সাধারণ সম্পাদক জনাব নাজমুল করিম ভূঞাঁ বলেন, বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ায় IPv4 এর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে IPv6 প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী ও টেকসই করতে IPv6 বাস্তবায়নে দক্ষ প্রশিক্ষক তৈরির বিকল্প নেই। আমরা দক্ষ প্রশিক্ষক তেরী করার জন্য এই প্রশিক্ষক কর্মশালা।
তিনি আরো বলেন, প্রশিক্ষকদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান এর মাধ্যমে দেশের প্রতিটি বিভাগে ও জেলায় প্রতিনিয়ত চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের আয়োজন করব। যার মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারা যেমন সুফল পাবে তার সাথে সাথে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প মূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সক্ষম হবে। তাছাড়া একটি অধুনিক প্রশিক্ষণ ল্যাব তৈরীতে প্রশিক্ষকদের পরামর্শ দিয়ে সহযোগীতার কথা উল্লেখ করেন।
তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন, আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ এপনিক হইতে আগত জনাব মো: আব্দুল আওয়াল হাওলাদার এবংিএপনিক সিটি মো: রাফিউন নবি বাবির । IPv6 Deployment কৌশল বিষয়ে স্তবভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবে।
প্রশিক্ষণ শেষে আগামী ১৪ মে ২০২৬ তারিখে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হবে।