Favicon

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় তিনজন প্রসিকিউটর নিয়োগ

প্রতিবেদক: ST Reporter মে ১২, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় তিনজন প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনায় তিনজন প্রসিকিউটর নিয়োগ
তিন আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিয়োগ হলো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন (জিপি-পিপি)স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য হাইকোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মো. মাগফুর রহমান শেখ, সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ড. মোহাম্মদ অলি মিয়া ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ব্যারিস্টার রাফিউল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।