Favicon

রানা প্লাজা নিহত শ্রমিকদের জন্য বিজিএমইএ’র দোয়া মাহফিল

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
রানা প্লাজা নিহত শ্রমিকদের জন্য বিজিএমইএ’র দোয়া মাহফিল
বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান রানা  প্লাজা দূর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে বৃহস্পতিবার রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন। ছবি: এসটি
ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস

রানা  প্লাজা দূর্ঘটনায় নিহত শ্রমিকদের জন্য আজ বৃহস্পতিবার উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। দোয়া মাহফিলে নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের আরোগ্য লাভ কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহন করেন বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোঃ হাসিব উদ্দিন, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল,পরিচালক সামিহা আজিম, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগন এবং সাধারণ সদস্যগন।

দোয়া মাহফিলের শুরুতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা ছিল না; এটি ছিল আমাদের সামগ্রিক পোশাক শিল্পের জন্য একটি ‘ওয়েক-আপ কল’। বিগত এক যুগে বাংলাদেশের পোশাক শিল্পে যে আমূল পরিবর্তন এসেছে, তা আজ সারা বিশ্বের কাছে একটি বিস্ময় ও রোল মডেল। আমরা এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং পরিবেশবান্ধব পোশাক শিল্পের দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই রূপান্তরের কারিগর আমাদের শ্রমিক, উদ্যোক্তা এবং আমাদের আন্তর্জাতিক ও দেশী অংশীজনরা।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, রানা প্লাজা ঘটনায় ক্ষতিগ্রস্ত কোন শ্রমিক বা তার একান্ত পরিবারের কেউ থাকলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রানা প্লাজা নিয়ে যেন কেউ কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে বিজিএমইএ সে বিষয়ে সজাগ থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ এবং বিভিন্ন কমিটির চেয়ারম্যানগন।