পাকিস্তান থেকে পণ্য আমদানিতে সোর্সিং ও ডোর-টু-ডোর সেবা চালু
ঢাকা, ২৫ সেপ্টেম্বর: পাকিস্তানের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সোর্সিং ও ডোর-টু-ডোর আমদানি সেবা চালু করেছে আমদানিকারক ও সোর্সিং প্রতিষ্ঠান তাওয়াক্কাল এন্টারপ্রাইজ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সেবার আওতায় রয়েছে পণ্য সংগ্রহ, সরবরাহকারী শনাক্তকরণ, পণ্যের মান যাচাই, দাম নিয়ে দর-কষাকষি, আমদানির কাগজপত্র তৈরিতে সহায়তা, কাস্টমস ছাড় এবং ঢাকায় পণ্য পৌঁছে দেওয়া।
তাওয়াক্কাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির বলেন, পাকিস্তানের করাচি, লাহোর, ফয়সালাবাদ, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট, বাহাওয়ালপুর, মুলতান, গুজরানওয়ালা ও হায়দরাবাদসহ বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র থেকে পণ্য সংগ্রহ করা হয়।
তিনি বলেন, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের অনেকের জন্য সরাসরি বিদেশি সরবরাহকারী খুঁজে বের করা এবং আমদানি প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন। তাঁদের জন্য এ ধরনের সোর্সিং ও লজিস্টিক সহায়তা প্রয়োজন।
তাওয়াক্কাল এন্টারপ্রাইজ জানিয়েছে, তারা আকাশ ও সমুদ্রপথে পণ্য আমদানির পাশাপাশি ডোর-টু-ডোর ডেলিভারি সেবা দিয়ে থাকে। সরবরাহকারী নির্বাচন থেকে শুরু করে পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত আমদানি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে প্রতিষ্ঠানটি সহায়তা করে।
প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে পাকিস্তানি পোশাক ও ফ্যাশন সামগ্রী, গয়না, শিশুদের পোশাক, জুতা, পুরুষদের পাঞ্জাবি ও কাবলি পোশাক, হোম টেক্সটাইল, ব্যাগ, পারফিউম ও আতর, মেহেদি, খেলাধুলার সামগ্রী, যন্ত্রাংশ এবং সার্জিক্যাল পণ্য।
এ ছাড়া সাধারণ সার্জিক্যাল, ডেন্টাল ও হাসপাতালের সরঞ্জাম আমদানি এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সংগ্রহের সেবাও দেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তাওয়াক্কাল এন্টারপ্রাইজের ভাষ্য, তাদের সোর্সিং সেবার মধ্যে রয়েছে কারখানা ও পাইকারি বাজার পরিদর্শন, পণ্যের মান যাচাই এবং সরবরাহকারীদের সঙ্গে দাম নিয়ে আলোচনা। আমদানিসংক্রান্ত কাগজপত্র প্রস্তুত ও কাস্টমস ছাড়ের ক্ষেত্রেও সহায়তা করা হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি পণ্য সংগ্রহ করতে আগ্রহী খুচরা বিক্রেতা, পাইকারি ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তাদের লক্ষ্য করে এসব সেবা চালু করা হয়েছে।
ঢাকার এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের সপ্তম তলার ৭৩৭ নম্বর দোকান থেকে তাওয়াক্কাল এন্টারপ্রাইজের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য সোর্সিং থেকে আমদানি ও পণ্য সরবরাহ পর্যন্ত সমন্বিত সেবা দেওয়াই তাদের লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পণ্যের ক্যাটালগ ও পাইকারি মূল্যের তথ্য জানতে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে +৮৮০১৯৭৪৭৯৭০০৮ নম্বরে যোগাযোগ করা যাবে।