Favicon

সাংবাদিক আবু সাঈদের মায়ের দাফন সম্পন্ন

প্রতিবেদক: ST Reporter অক্টোবর ১২, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
সাংবাদিক আবু সাঈদের মায়ের দাফন সম্পন্ন
Photo : File
বাসসের সিনিয়র রিপোর্টার আবু সাঈদের মা ফিরোজা বেগমের দাফন সম্পন্ন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আবু সাঈদের মা ফিরোজা বেগমের জানাজা শেষে আজ সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

গতকাল সন্ধ্যা ৭টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুধিয়াগছা গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আবু সাঈদের মায়ের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।