Favicon

হ্যালো সুপারস্টারস নিয়ে এলো “টক অফ দ্য টাউন"

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
হ্যালো সুপারস্টারস নিয়ে এলো “টক অফ দ্য টাউন"
Photo: Courtesy
হ্যালো সুপারস্টারস নিয়ে এলো “টক অফ দ্য টাউন"

ঢাকা, বুধবার: বিশ্বের জনপ্রিয় ও ইউনিক সেলিব্রিটি –ফ্যান এনগেজমেন্ট অ্যাপ হ্যালো সুপারস্টারসের নিত্য নতুন আয়োজনের সাথে এবার যুক্ত হল 'টক অফ দ্য টাউন' নামের একটি ব্র্যান্ড নিউ পডকাস্ট আয়োজন। এই আয়োজনে অভিনয় এবং প্রযোজনার পর এবার নতুন রূপে দর্শকের সামনে হাজির হলেন মীরাক্কেল তারকা জনাব খালিদ মাহবুব তুর্য। 

‎এরই মধ্যে দেশের বিনোদন জগতের শিল্পী ও তারকারা হ্যালো সুপারস্টারস অ্যাপের আয়োজনে এবং তুর্যর সঞ্চালনায় এই পডকাস্টে যুক্ত হয়েছেন । তাদের মধ্যে   নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অনিমেষ আইচ থেকে শুরু করে অভিনয় শিল্পী আজাদ আবুল কালাম , রাশেদ মামুন অপু , ইমতিয়াজ বর্ষণ, নওশাবা, শার্লিন , সাবরিন আজাদ, মডেল তানজিদা জাকির সহ সংগীতশিল্পী  পুলক অধিকারী , প্রবর রিপণকে অতিথি হিসেবে দেখা গেছে এই আয়োজনে। দর্শকদের মাঝে ভীষণ সাড়া ফেলেছে টক অফ দ্য টাউন। 
‎
‎খালিদ মাহবুব তুর্য জানান , তারকা নির্মাতা ও শিল্পীদের লাইফস্টাইল, দার্শনিক ভাবনা নিয়ে দর্শকদের মাঝে প্রবল কৌতূহল রয়েছে। এই পডকাস্টের মধ্যে দিয়ে তিনি তারকাদের জীবনের সেসব অজানা অধ্যায়ের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। সামনের পর্বগুলোতেও দেশের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেবেন বলে জানান তিনি। হ্যালো সুপারস্টারস অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে এই পডকাস্ট উপভোগ করতে পারবেন দর্শকরা। 

হ্যালো সুপারস্টারস অ্যাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট প্রযুক্তিবিদ  ড. কামরুল আহসান বলেন, 

“তারকাদের নিয়ে তাদের ফ্যানদের আগ্রহ চিরন্তন। প্রিয় তারকাদের সাথে তাদের ভক্তবৃন্দের সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে হ্যালো সুপারস্টারস অ্যাপের এই অভিযাত্রায় পডকাস্ট আয়োজন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে  । সময় ও ব্যবহারকারীদের চাহিদার সাথে তাল মিলিয়ে আগামী দিনগুলোতে এরকম আরও চমক নিয়ে আসছে হ্যালো সুপারস্টারস অ্যাপ।"