Favicon

নৌ সদর দফতরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ বিভাগ: খেলাধুলা
নৌ সদর দফতরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
ছবি : সংগৃহীত
নৌ সদর দফতরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় নৌ সদর দফতরের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যদের কাছে ফেডারেশনের কার্যক্রমের দায়িত্ব তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যাবতীয় কার্যক্রমের দায়িত্ব নবনিযুক্ত সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের কাছে হস্তান্তর করেন।

নতুন এডহক কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন কমডোর আবু সায়েদ মো. আফজালুল হক, মারুফ আহমেদ বিজন লুৎফর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম মিয়া মো. জসিম উদ্দিন খাশরু। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রেজাউল হোসেন বাদশা।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. রফিকুল ইসলাম, মো. আবুল হোসেন ধালী, মোহাম্মদ আবুল হাসেম, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, মোখলেসুর রহমান, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, লায়লা নূর বেগম, মাহফুজা রহমান তানিয়া, মো. দিন আমিন, তপন চন্দ, নাজিম উদ্দিন জুলিয়াস, নরগিস আরা আনন্য, মো. শাহজাহান আলী রনি, কাওসার আহমেদ, মো. শামসুল হুদা, মো. আতিকুর রহমান, কামাল হোসেন, মো. হারুন উর রশিদ মলি আক্তার।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রশাসনিক সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করা হচ্ছে। দেশের সাঁতারকে আরও এগিয়ে নিতে কমিটির সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।